,

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দরে আলু বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ও রসিদ না থাকায় তিন আলু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার আনন্দবাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় নানা অসংগতি থাকায় তাদের এগার  হাজার টাকা জরিমানা করা হয়েছে।  জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- আনোয়ারা এন্টারপ্রাইজ, মেসার্স ফজলুল হক, তামান্না বাণিজ্যিক কার্যালয়।
অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার আলু, পেঁয়াজ এবং ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় আনোয়ারা এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, মেসার্স ফজলুল হককে দুই হাজার টাকা এবং রসিদ না থাকায় তামান্না বাণিজ্যিক কার্যালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট