,

বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর হবো : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের প্রথম দুই ম্যাচে দুই স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে মনে রাখার মতো এক জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল।

সম্প্রচার মাধ্যমকে ৬ রানে জয়ের পর ম্যাচ সেরা হওয়া সাকিব বলেছেন, ‘আমরা হাতে খুব ভালো একটা দল পেয়েছি। দলের অনেকে ইনজুরিতে আছে, কেউ কেউ যাওয়া আসার মধ্যে আছে। যেটা আসরে আমাদের সহায়তা করেনি। আমি বিশ্বাস করি, বিশ্বকাপে দল হিসেবে আমরা ভয়ঙ্কর হবো।’

ভারতের বিপক্ষে জয়ে তরুণ পেসার তানজিম সাকিবকে কৃতিত্ব দিয়েছেন সাকিব। এছাড়া স্পিনার শেখ মাহেদী স্লগে পাঁচ ওভার বোলিং করার চ্যালেঞ্জ জেতায় এবং ব্রেক থ্রু দেওয়ায় তাকেও বাহবা দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেছেন, ‘কিছুটা সিম কাজে দিচ্ছিল। কিন্তু পুরনো বলে খেলা সহজ ছিল। শেখ মাহেদী যখন বোলিংয়ে এসেছে ওটা সহজ সময় ছিল না। সে আমাদের দরকারি ব্রেক থ্রু দিয়েছে। শেষ দিকে সে পাঁচ ওভার বোলিং করেছে, স্পিনার হিসেবে যা সহজ ছিল না। তানজিম শুরুতে খুব ভালো বোলিং করেছে।’

দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলা সাকিব জানিয়েছেন, হাতে সময় পাওয়ায় খেলতে সুবিধা হয়েছে, ‘যারা আগে সুযোগ পায়নি তাদের সুযোগ দিতে চেয়েছিলাম। জানতাম ম্যাচে স্পিন কার্যকর হবে। আগেভাগে ক্রিজে আসায় সময় নিয়ে ব্যাট করতে পেরেছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট