,

আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের অনুশীলন, সাংবাদিকদের প্রবেশ নিষেধ

news-image

স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতির অনুশীলন, চলবে ২৫ আগস্ট পর্যন্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলবে এই অনুশীলন। এর মধ্যে তিন দিনের বিশ্রাম পাবেন এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা। এর মধ্যে চার দিন ক্রিকেটারদের এই অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম।

শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই কয় দিন ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য বাংলাদেশ দলের অনুশীলনের ছবি আর ভিডিও নিতে পারবেন।

এই কয় দিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি।

শ্রীলংকা ও পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট। বাংলাদেশ দল ২৬ আগস্ট শ্রীলংকার বিমান ধরবে। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে। শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট