,

পুনরায় নির্বাচন চেয়ে ইসিতে হিরো আলমের লিখিত অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : পুনরায় নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ করেছেন আলোচিত ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি করে আমাকে হারানো হয়েছে। আমি পুনরায় নির্বাচন চাই।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে লিখিত অভিযোগ নিয়ে ইসির আগারগাঁও অফিসে আসেন হিরো আলম।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হিরো আলম বলেন, ১৭ তারিখের নির্বাচনে আমাকে কারচুপি করে হারানো হয়েছে। আমি পুনরায় নির্বাচন চাই। আমার কাছে ভিডিও ফুটেজ আছে ১২-১৩ বছরের বাচ্চারা পর্যন্ত ভোট দিয়েছে। অনেককে নৌকায় ভোট দিতে বাধ্য করা হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে।

এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে তিনি আর নির্বাচনে যাবেন না এমন কথা উল্লেখ করে তিনি বলেন, এই নিয়ে আমি তিনটি নির্বাচনে অংশ নিয়েছি। তিন নির্বাচনেই আমার ওপর হামলা হয়েছে, আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, ফলাফল কারচুপি করা হয়েছে। কাজেই সামনে এই সরকার কিংবা নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন করব না। শুধু একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানাতে এসেছি। জানি এর হয়তো কোনো প্রতিকার পাবো না। একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে লিখিত অভিযোগ জানিয়ে গেলাম।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ