,

জামায়াতের সঙ্গে কোনো সমঝোতা করেনি আ’লীগ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ কোনো সমঝোতা করেনি। আইনিভাবে জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। তবে এখনও নিষিদ্ধ না হওয়ায় তারা চাইলে রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারে।’

শনিবার দুপুরে ‘বায়ুদূষণের প্রভাব: শিশু ও বয়স্কদের জীবন রক্ষা’ বিষয়ক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসকের আয়োজনে ভাওয়াল সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

মন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। পৃথিবীর কোনো দেশেই স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধীদের রাজনীতি করার অধিকার থাকে না। আমাদের দেশে আছে। এটা বিস্ময়কর।’

জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের মূল প্রকল্প উপস্থাপক জোয়ান্না ডি রোজারিও, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি