,

গুরবাজের সেঞ্চুরি, ইব্রাহিমের ফিফটিতে উড়ছে আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী খেলছে সফরকারী আফগানিস্তান। পেসার মুস্তাফিজ-এবাদতদের সাবলীল খেলে ওপেনার গুরবাজ সেঞ্চুরি তুলে নিয়েছেন, ফিফটি করে খেলছেন ইব্রাহীম জাদরান। তাদের কাছে পাত্তা পাচ্ছেন না স্পিনার সাকিব-মিরাজও। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে বড় রানের পথে তুলে নিয়েছেন দুই আফগান।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তান ৩০ ওভারে বিনা উইকেটে ১৮৭ রানে ব্যাট করছে। গুরবাজ ১০৫ বলে আটটি চার ও ছয়টি ছক্কায় ১০৩ রান করেছেন। ইব্রাহীম ৫৮ রানে অপরাজিত আছেন।

প্রথম পাওয়ার প্লেতে গুরবাজ-জাদরান যোগ করেন ৬৭ রান। ৫১ বলে দুজনের ফিফটির জুটি পূর্ণ হয়। ৪৮ বলে অর্ধশতক পূরণ করেন গুরবাজ। দুই ওপেনারের শতরানের জুটি আসে ৮৯ বলে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট