,

এবার আর্জেন্টিনায় বর্ণবাদের শিকার ব্রাজিলের ফুটবলার

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও ফুটবল মাঠে বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান ফুটবলার। ছবি: সংগৃহীত
কয়েকদিন আগেই স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সেটি নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে ফুটবলবিশ্বে। এবার আরও এক ব্রাজিলিয়ান ফুটবলার বর্ণবাদের শিকার হলেন।

বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান ওই ডিফেন্ডারের নাম রবার্ত রেনান। আর্জেন্টিনার সিউদাদ ডে লা প্লাটা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে তিউনিসিয়াকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। সেই ম্যাচেই গ্যালারি থেকে আসা বিদ্বেষমূলক স্লোগান শুনে মাঠ ছাড়তে হয় রেনানকে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) বুধবার জানিয়েছে, এ ঘটনায় ফিফার গভার্নিং বডির কাছে একটি নালিশ জানানো হয়েছে।

৪৫ মিনিটের সময় মাঠ ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বর্ণবাদের শিকার হতে হয়েছে রেনানকে। ম্যাচশেষে রেনানের কাছে আসা বর্ণবিদ্বেষী মেসেজগুলোর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

ব্রাজিল ফুটবল ফেডারেশন বলেছে, ‘ সিবিএফ (বর্ণবাদী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের) প্রোফাইলগুলো স্থানীয় আদালত এবং ফিফার কাছে শাস্তির অনুরোধ জানিয়ে পাঠিয়ে দিয়েছে। সিবিএফ ফুটবলে যেকোনো ধরনের বৈষম্যমূলক পদক্ষেপের তীব্র নিন্দা করে এবং খেলাধুলায় এই ধরনের ঘটনা আর সহ্য করবে না।’

স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় বর্ণবাদের শিকার হওয়া ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে সমর্থনে প্রচারণার অংশ হিসেবে গিনি এবং সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ১৭ ও ২১ জুন ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত