,

গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

news-image

নিজেস্ব প্রতিবেদক : রাজধানীর আফতাব নগরে ডোবার পানিতে ডুবে তামজিদ আহামেদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে বন্ধুদের সঙ্গে ডোবার পানিতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

নিহত তামজিদ নিউ স্কাটন রোডের বিয়াম মডেল কলেজের এইচএসসি (বিজ্ঞান বিভাগ) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। রাজধানীর শান্তিবাগ গোলবাগ এলাকায় সে পরিবারের সাঙ্গে থাকত।

নিহত তামজিদের বন্ধু শাহিল রহমান জানান, তানজিদসহ চার বন্ধু আফতাব নগর যান। সেখানে চায়না প্রজেক্টের পাশে একটি ডোবায় তিন বন্ধু গোসল করতে নামেন। অপর বন্ধু দ্রুব কাপড় নিয়ে উপরে বসেছিল। তাদের মধ্যে দুজন সাঁতার কেটে উঠতে পারলেও তামজিদ পানিতে ডুবে যায়। পরে তারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট