,

লন্ডনে মেয়র হলেন বাংলাদেশের নাজমা

news-image

প্রবাস ডেস্ক : লন্ডনে ক্যামডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশের নাজমা রহমান। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। এবার আগামী এক বছরের জন্য ক্যামডেন কাউন্সিলের মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি।

নাজমা রহমান পেশায় একজন পুষ্টিবিদ। গত বছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের ওয়েস্ট হ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। টানা দুইবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন নাজমা।

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকেই এমপি নির্বাচিত হয়েছেন। নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট