,

সড়কে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ ৯

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিট ও ৬ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন- স্থানীয় মুদি দোকানদার আব্দুর রহিম (৫০), তার মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২), ডিমের দোকদানদার মো. রাশেদ মিয়া (৩২), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান (২৫), শাড়ির দোকানদার আলী হোসেন (৫২), পথচারী সাহেরা বেগম (৬৫), মিজানুর রহমান (৩২) ও মো. সোহেল (৪৮)।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘দগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে আনা হয়েছে। এদের মধ্যে আব্দুর রহিমের শরীর ৪৩ শতাংশ, মিম আক্তার ৫ শতাংশ ও আলিফের সামান্য দগ্ধ হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।’

দগ্ধ আব্দুর রহিমের ছেলে আল-আমিন জানান, তারা ধূপখোলা মাছ বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। দোকানে বসা ছিলেন আব্দুর রহিম। আর পাশেই ছিলেন তার মেয়ে ও নাতি। দোকানের সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় তাদের শরীরে।

আল আমিন আরও জানান, কয়েকদিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। ঝুঁকি নিয়ে কাজ চলছিল। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।

দগ্ধ শিক্ষার্থী মেহেদীর বন্ধু হাসান আলী জানান, ধূপখোলায় একটি ম্যাচে থাকেন তারা। সকালে মেহেদী বাজার করতে গিয়ে সেখানে দুর্ঘটনার শিকার হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট