,

আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যােগে প্রায় ৫’শ পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী প্রদান

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যােগে প্রায় ৫’শ পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এই খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক তথ্য-প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মজিবুর রহমান খান, সাবেক ফুটবলার জাফরুল ইসলাম বেলাল প্রমুখ।

বিশিষ্ট সমাজসেবী,সাদেকপুর পশ্চিম ইউনিয়নের সুদীর্ঘ সময়ের ইউপি চেয়ারম্যান,সাংবাদিক আবদুর রহিম হুমায়ুনের নামে তার নিজ গ্রাম জালশুকায় প্রতিষ্ঠিত ‘আবদুর রহিম স্মৃতি পাঠাগার’র উদ্যােগে জালশুকাসহ বড়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়-দরিদ্র মানুষের মাঝে প্রতি রমজানের ২৮ তারিখে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট