,

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাইফুর (১২) নামে আরও এক কিশোর।

আজ শনিবার ভোরে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম ক্যাম্প ৮ ডব্লিউ ব্লক-ই, সাব-ব্লক: এ/৪২ পঁচা বাজার এলাকার বাসিন্দা।

আহত কিশোর তাইফুর ক্যাম্প ৫, ব্লক-ডি, সাব-ব্লক: ডি/৫ পঁচা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সন্ত্রাসীরা ওই ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা উগ্রপন্থী গোষ্ঠীর সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে। নিহত বৃদ্ধ রোহিঙ্গার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর