,

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলার প্রস্তাব দেয়নি পিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো ‘বাংলাদেশে আয়োজন’ নিয়ে খবর ছড়িয়েছিল। তবে এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাজাম শেঠি। তিনি জানান, এই বিষয়ে আইসিসি মিটিংয়ে কোনো আলোচনা হয়নি।

ভারতে আগামী অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর মাঠে গড়াবে। যেখানে পিসিবি নাকি সম্প্রতি দুবাইয়ে আইসিসি সভায় অনানুষ্ঠিক আলোচনায় পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেয়। আর ওই সভাতেই নাকি বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করে তারা। কিন্তু শুক্রবার নাজাম শেঠি জানান, এখন অবধি এসব নিয়ে কোনো কথাই বলেননি তারা।

শেঠি বলেন, ‘বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে কোনো পর্যায়ে আমি আইসিসির প্রসঙ্গ কিংবা অক্টোবরে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ নিয়ে কোনো মন্তব্য করিনি। এখন পর্যন্ত আইসিসির কোনো সম্মেলনে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।’

এদিকে বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে বসবে এশিয়া কাপ ওয়ানডে টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্টে খেলতে প্রতিবেশী দেশে যেতে রাজি নয় ভারত। তাই ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা ভাবছে এসিসি। নাজাম জানিয়েছেন, এখনও বিষয়টি আলোচনার টেবিলে আছে।

তিনি আরও বলেন, ‘এই প্রস্তাবটি… ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে এবং বাকি সব ম্যাচ পাকিস্তানে… এসিসির সঙ্গে এনিয়ে আলোচনা চলছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট