,

নবীনগরে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ করে মাটিচাপা দিলেন কৃষি কর্মকর্তা

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি উপকরণের মান সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে নিয়মিত দোকান পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  ও বালাইনাশক পরিদর্শক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম মেয়াদোত্তীর্ণ এবং এপি নম্বর বিহীন বালাইনাশক জব্দ করে উন্মুক্ত পরিবেশে জনসম্মুখে গর্ত খুড়ে বিনষ্ট করে মাটি চাপা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার রসুল্লাবাদ বাজারে কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপ-সহকারীকৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম জানান, বোরো মৌসুমে এখন ধানের ক্ষতিকারক দুটি বালাই মাজরা এবং ব্লাষ্ট ব্যবস্থাপনার জন্য কৃষক পর্যায়ে বালাইনাশক ক্রয় বাড়ছে, সেই সুযোগ কাজে লাগিয়ে কেউ মানহীন পণ্য বিক্রি করার চেষ্টা যেনো না করে সেজন্য এ পরিদর্শন।
উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, সঠিক বালাইনাশক না হলে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি ফসলের উৎপাদনও ব্যাঘাত ঘটে। সেজন্য নবীনগর উপজেলায় নিয়মিত আমাদের টিম বালাইনাশক মান পরীক্ষা করছে। কৃষকদের সঠিক পণ্য ক্রয় করতে উদ্ধুদ্ধ করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ পরামর্শ দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য