,

আবারও একসঙ্গে জোভান ও ফারিণ

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছর ‘অতিরিক্ত’ নামে একটি নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ।

নাটকটি নির্মাণ করেছিলেন রাফাত মজুমদার রিংকু। একই নির্মাতার পরিচালনায় আগামী ঈদের জন্য একটি নাটকে আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন এ তারকাজুটি। নাটকের নাম ‘নো মোর’। এটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা। নির্মিত হয়েছে রঙ্গন মিউজিকের ব্যানারে।

এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, জোভান একটি বাইক রাইডার্স সার্ভিসের সঙ্গে সম্পৃক্ত। ফারিণ একদিন ঢাকা শহরে আসে। কিন্তু সে যে ছেলের জন্য আসে সেই ছেলে তাকে নিতে আসে না। জোভান মেয়েটিকে সঙ্গ দেয়। এভাবেই এগিয়ে যায় গল্প।

এতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, খুব সুন্দর একটি গল্পের নাটক এটি। প্রেম বা রোমান্সের গল্প নয়। আমার কাছে ভীষণ ভালো লেগেছে নাটকটিতে অভিনয় করে। ফারিণের শুরুটা বলতে গেলে আমাদের সঙ্গেই। অনেক ভালো ভালো গল্পের নাটকে কাজ করে সে নিজেকে অনেক ভালো একটি অবস্থানে নিয়ে গেছে। তার এই অবস্থান দেখে আমার, আমাদের সবারই আসলে ভালো লাগে।

ফারিণ বলেন, নাটকের গল্প শুনেই বোঝা যায় এটি দুই ছেলে মেয়ের গল্প। দারুন একটি কাজ হয়েছে। আমার চরিত্রটিও বেশ মজাদার। আর জোভানের সঙ্গে কাজ করেও ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।
আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট