,

ইসির চিঠির জবাবে বিএনপি যা বলল

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনায় বসবে ন বিএনপি। গতকাল বৃহস্পতিবার আগামী নির্বাচন নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। চিঠি হাতে পেলেও ইসির আমন্ত্রণে সাড়া না দেওয়ার বিষয়ে অনড় বিএনপি।

দলটি বলছে, নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করা অনর্থক।

ওইদিন রাতে নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না।

ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না।’

এদিকে নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে আলোচনার জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।ইসি সূত্র জানায়, বিএনপি আলোচনায় আসতে রাজি হলে তাদের সঙ্গে কথা বলে আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী