,

ম্যাচ সেরা হাসান, সিরিজ সেরা মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানেই জেতার কথা ছিল বাংলাদেশ দলের।

কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৯ রানের রেকর্ড গড়ার পর বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস মাঠে গড়ায়নি। যে কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে নিজের অভিষেক ম্যাচেই ৮৫ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন তরুণ ওপেনার তাওহিদ হৃদয়।

দ্বিতীয় ম্যাচে ৬০ বলে ১০০ রানের ঝড়ো সেঞ্চুরি করেন মুশফিক। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ হারায় জয়ের সুযোগ, মুশফিক হারান সিরিজ জয়ের সুযোগ।

বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন পেস বোলার হাসান মাহমুদ। তিনি ৮.১ ওভার বোলিং করে মাত্র ২৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। হাসান, তাসকিন আর এবাদতের গতির মুখে পড়ে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

১০২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১০ উইকেটের রেকর্ড জয় নিশ্চিত করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। দলের জয়ে বল হাতে অবদান রেখে ম্যাচ সেরা হন হাসান মাহমুদ। সিরিজে দুই ম্যাচ ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৪ রান করে সিরিজ সেরা হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সিরিজে সর্বোচ্চ ১৪৬ রান করেন ওপেনার লিটন দাস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট