,

টি-টোয়েন্টি দলে দুই নতুন মুখ

news-image

স্পোর্টস ডেস্ক : এবার টি-টোয়েন্টি স্কোয়াডেও নতুন মুখের ছড়াছড়ি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হয়েছে আজ (২২ মার্চ)। যেখানে সুযোগ দেওয়া হয়েছে দুই তরুণ ক্রিকেটারকে। বিপিএলের পারফরম্যান্স বিচারে সুযোগ পাওয়া এই দুই নতুন মুখ হচ্ছে উইকেটরক্ষক কাম ব্যাটার জাকের আলী অনিক এবং লেগস্পিনার রিশাদ হোসেন।

সর্বশেষ সিরিজ, অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক কাম মিডল অর্ডার নুরুল হাসান সোহান, বাঁ-হাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, পেসার রেজাউর রহমান রাজা ও বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম।

দুই নতুন মুখ ছাড়াও পুনরায় দলে ফেরানো হয়েছে ফাস্টবোলার শরিফুল ইসলামকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল

সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট