,

ফেসবুকে দেশবাসীর কাছে যা চাইলেন আরাভ খান

news-image

নিউজ ডেস্ক : পুলিশ ইন্সপেক্টর এমরান মামুন হত্যা মামলার অন্যতম আসামি রবিউল ইসলাম আপন ওরফে হৃদয় যিনি আরাভ খান নামে পরিচিত। তিনি আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও এখনো কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান জানান দিলেন পুলিশের অপরাধীর তালিকায় নাম থাকা আরাভ খান।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আরাভ খান নামের ফেসবুক আইডি থেকে তিনি একটি স্ট্যাটাস দেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

কঠিন বিপদে আছেন জানিয়ে আরাভ খান লিখেছেন— ‘প্রিয় দেশবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সহায় হন।’

তার এই স্ট্যাটাসের নিচে দেশ-বিদেশের অনেকে কমেন্ট করেছেন। তার জন্য অনেকে দোয়া করেছেন। কেউ তাকে দেশে আসার জন্য চায়ের দাওয়াত দিয়েছেন। কেউ আবার সাহস দিয়ে লিখেছেন, আপনার কিছু হবে না। এ বিপদ কেটে যাবে।

এদিকে আরাভ খানকে ধরতে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। তবে এখন পর্যন্ত তাকে আটকের খবর নিশ্চিত করেনি বাংলাদেশ পুলিশ।

চার বছর আগে ঢাকায় এক পুলিশ কর্মকর্তা হত্যার আসামি হওয়ার পর দেশ থেকে পালিয়ে যান রবিউল ইসলাম। প্রথমে ভারতে গিয়ে আরাভ খান নামে পাসপোর্ট নিয়ে দুবাইয়ে যান তিনি। সেখানে এখন বড় স্বর্ণ ব্যবসায়ী হয়ে উঠেছেন এই পলাতক আসামি। ১৫ মার্চ দুবাইয়ের নিউ গোল্ড সুকে জমকালো অনুষ্ঠানে আরাভ জুয়েলার্স নামে একটি গহনার দোকানের উদ্বোধন করেন তিনি। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদনজগতের অনেক তারকাকে হাজির করে গণমাধ্যমের আলোচনায় উঠে আসেন আরাভ খান।

রবিউল ইসলাম ওরফে আরাভ খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট