,

আর্জেন্টিনার অনুশীলনে প্রাণবন্ত মেসি

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আপাতত বিরতি। ফিফা উইন্ডোতে এখন খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন দেশের জার্সিতে মাঠে নামার। লাতিন আমেরিকার দেশ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনও দুটি প্রীতি ম্যাচ খেলবে এই সময়ে। আর এই ম্যাচ দুটি সামনে রেখে লিওনেল মেসি এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

গত বছর কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর এই প্রথম জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন মেসি। ইজেইজা স্টেডিয়ামে অনুশীলন করছে লিওনেল স্কালোনির দল। আগামী বৃহস্পতিবার পানামার বিপক্ষে খেলবে তারা। কাতার বিশ্বকাপের পর এটিই প্রথম ম্যাচ হবে বিশ্বচ্যাম্পিয়নদের। আগামী ২৮ মার্চ কিরাসাওয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি খেলবে মেসিরা।

লিগ ওয়ানে গত রবিবার পিএসজির হয়ে রেনের বিপক্ষে খেলেন মেসি। ম্যাচটা ২-০ গোলে হারে প্যারিসের দলটি। ক্লাবের হয়ে মিশন শেষ করে মেসি ব্যক্তিগত বিমানে সপরিবারে আর্জেন্টিনায় পাড়ি দেন।

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মেসির। সাত গোলের সঙ্গে তিন অ্যাসিস্ট ছিল তার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে জেতেন গোল্ডেন বল।

বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে তাকে ফের মাঠে দেখার অপেক্ষায় ভক্তরা। মেসিও যে উদ্‌গ্রীব তা বলাই যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি বা ভিডিওতে অনুশীলনে বেশ প্রাণবন্তই দেখা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না