,

সিরিজের মাঝপথেই ঢাকায় ফিরলেন আফিফ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে বৃহস্পতিবার। তবে শেষ ওয়ানডে ম্যাচে থাকছেন না টাইগারদের বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না আফিফ হোসেনের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও বাঁহাতি এই ব্যাটারকে থাকতে হয়েছিল একাদশের বাইরে। এদিকে চলমান আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও ব্যাটিংয়ে নামা হয়নি বাঁহাতি এই ব্যাটারের। বলা যায় এবার এক প্রকার স্কোয়াড থেকে বাদই পড়লেন।

আফিফের ফেরা প্রসঙ্গে বাশার বলেন, ‘স্কোয়াড ছোট করে দিয়েছি। দ্বিতীয় ওয়ানডের জন্য তো আমাদের দল ছিল ১৫ জনের তবে শেষ ম্যাচের জন্য সেটা আমরা ছোট করে দিয়েছি। শেষ ম্যাচের দল থাকবে ১৪ জনের। যেহেতু ব্যাকআপ খেলোয়াড় রয়েছে এছাড়া সেক্ষেত্রে কাউকে বসিয়ে রেখে তো লাভ নেই।’

আফিফের সাম্প্রতিক সময়টা ভালো না গেলেও বাংলাদেশ দল দুর্দান্ত ফর্মে আছে। সিরিজের প্রথম ওয়ানডে জিতে ইতোমধ্যেই লিড নিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও তার আগে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়েছিল তামিম ইকবালের দল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট