,

চীন-রাশিয়ার লক্ষ্য অভিন্ন : শি জিনপিং

news-image

অনলাইন ডেস্ক : চীন এবং রাশিয়া একই ধরনের লক্ষ্য ধারণ করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার এমন মন্তব্য করেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘এটা সত্য যে, আমাদের উভয় দেশ একই ধরনের কিংবা সাদৃশ্যপূর্ণ লক্ষ্য ধারণ করে। নিজ নিজ দেশের উন্নয়নে আমরা একই প্রচেষ্টা অবলম্বন করি। আমাদের লক্ষ্য হাসিলে আমরা একত্রে কাজ করতে পারি, পরস্পরকে সহযোগিতা করতে পারি।’

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে, পুনরায় আমি রাশিয়ায় ভ্রমণ করতে পেরেছি।’ তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম যে দেশটিতে তিনি সফর করছেন সেটা রাশিয়া। এ সময় ‘পুতিন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন’ এমন প্রত্যাশার কথা জানান জিনপিং।

চীনের এই প্রেসিডেন্ট বলেন, আমি জানি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামী বছর। আপনার (পুতিন) নেতৃত্বে রাশিয়ার উল্লেখ্যযোগ্য উন্নতি হয়েছে। রাশিয়ার জনগণ জোরালভাবে পুতিনকে সমর্থন দেবে বলে এ মন্তব্য করেন তিনি। শি জিনপিং বলেন, চীন-রাশিয়ার সম্পর্ককে বেইজিং ব্যাপক গুরুত্ব দেয়। উভয় দেশ পরস্পরকে উন্নয়নের লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট