,

ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন পেলেন মাহির স্বামী

news-image

গাজীপুর প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে গাজীপুর সিএমএম আদালত-৪-এ জামিনের আবেদন করেন রকিব সরকারের আইনজীবীরা। এ সময় তিনিও আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক নিয়াজ মাখদুম।

বিষয়টি নিশ্চিত করেন রাকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার। এর আগে একই মামলায় জামিন পেয়েছেন মাহিয়া মাহি।

গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রকিব সরকার। পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান মাহি। এরপর সেখান থেকে তারা ঢাকার বাসায় যান।

রকিব সরকার গতকাল বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মিথ্যা মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করব। সত্যের জয় হবে। আমি কোনো অপরাধ করিনি।’

তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের নামে আরেকটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট