,

দুই বছর পর হার নিয়ে মাঠ ছাড়ল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছিল পিএসজি। কিন্তু লিগ ওয়ানেও তার দেখা মিললো না। বরং ঘরের মাঠে দুই বছরে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে। পঞ্চমস্থানে থাকা রেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে।

২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে হার দেখল পিএসজি। দিনের হিসেবে সময়টা ৭৫১ দিন।

ম্যাচে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল পিএসজিই। কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এর পরপরই (ম্যাচের ৪৫ মিনিটে) কার্ল তোকো একাম্বির দারুণ এক গোলে এগিয়ে যায় রেনে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কালিমুয়েন্দু আরও বড় সর্বনাশ করেন পিএসজির। রেনেকে এগিয়ে দেন ২-০ গোলে।

তার পর পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ের কৌশলে পরিবর্তনসহ নানা পদক্ষেপ নিলেও শিষ্যদের উজ্জ্বীবিত করতে ব্যর্থ হয়েছেন।

এটি এ মৌসুমে পিএসজির লিগে চতুর্থ হার। ২০২৩ সালের শুরুটা কেন যেন একেবারেই ভালো যাচ্ছে না দলটির। লিগের চারটি হারের প্রতিটিই যে নতুন বছর শুরু হওয়ার পর। গত জানুয়ারিতেই রেনের কাছে হেরেছিল পিএসজি।

এই হারে প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের কিছুটা সুবিধাই হয়ে গেল। রেঁসের বিপক্ষে আজকের অপর ম্যাচ জিতলেই পিএসজির সঙ্গে তারা পয়েন্টের ব্যবধান ৭-এ নামিয়ে আনতে পারবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট