,

স্বর্ণ নিয়ে আটক বিমানের কেবিন ক্রু মৌসুমি বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের মদিনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে অবৈধ স্বর্ণসহ এফ এস এম মৌসুমি নামের এক কেবিন ক্রুকে আটক করছেন নিরাপত্তাকর্মীরা। গত বুধবার রাতে বিমানের ঢাকাগামী বিজি ৩৩৮ নম্বর ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার মৌসুমিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিমান সূত্রে জানা গেছে।

জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটায় মদিনা-ঢাকাগামী বিমানে ফ্লাইটে অবস্থানকালে কেবিন ক্রু মৌসুমির হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে নিরাপত্তাকর্মীরা। এ সময় তার ব্যাগে সুকৌশলে লুকিয়ে রাখা অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়। তাকে মদিনায় বিমানের স্টেশন ম্যানেজারের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এক ঘণ্টার বেশি সময়ের পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানের এ ফ্লাইটটি। পরে মদিনা থেকে বিমানের স্টেশন ম্যানেজার বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানান। মদিনায় অবৈধ স্বর্ণ নিয়ে আটক কেবিন ক্রু মৌসুমি মুসলেকা দিয়ে ছাড়া পান। বুধবার রাতে বিমানের অন্য একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট