,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছাত্রলীগের তালা

news-image

জাবি প্রতিনিধি : ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগের জন্য গঠিত বোর্ড বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ।

আজ বুধবার দুপুর একটার দিকে নতুন প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। পরে সোয়া তিনটার দিকে তালা খুলে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রশাসনিক ভবনে প্রবেশ করেন।

এর আগে দুপুর সোয়া দুইটার দিকে উপাচার্য অধ্যাপক নুরুল আলম, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।

জাবি ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, ক্যাম্পাসের কোনো পদে জামাত-শিবির বা স্বাধীনতাবিরোধী কেউ নিয়োগ পাক, তা আমরা চাই না। আমরা চাই মেধাবীরা নিয়োগ পাক। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেছি। তারা আমাদের কথা গ্রাহ্য করেনি। তাই বাধ্য হয়ে তালা দিয়েছি।

এর আগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সালাউদ্দিনের অপসারণের দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পৌনে একটার দিকে কর্তৃপক্ষের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।

আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে চার দফা দাবি মানা না হলে আবারও অবরোধের হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না