,

সাজঘরে ফিরলেন মুশফিকও

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকের প্রিয় শট ‘স্লগ সুইপ’। যেই শট খেলে মুশফিক রান করেছেন প্রচুর, আবার উইকেটও হারিয়েছেন অনেক। যেটা নিয়ে সমালোচনার তীরেও বিদ্ধ হয়েছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। তবুও প্রিয় শট খেলতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন মুশফিক। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও সেই স্লগ সুইপেই আউট হয়েছেন মুশফিক। আদিল রশিদের বলে প্রিয় শটে উড়িয়ে মারতে গিয়ে উডের তালুবন্দী হন মুশফিক। ৩৪ বল খেলে ১৭ রান করেন তিনি।

২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। শান্ত ৩৮ ও সাকিব ব্যাট করছেন ১ রানে।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তামিম-লিটনে ইতিবাচক শুরু ছিল বাংলাদেশের। যদিও প্রথম ওভারেই তামিমকে হারাতে পারত বাংলাদেশ। ক্রিস ওকসের বলে তাকেই ক্যাচ দেয় তামিম। নিচু হয়ে বলটি মুঠোয় জমানোর চেষ্টা করলেও সফল হননি ওকস। তখন ২ রানে খেলছিলেন তামিম।

তামিম একপ্রান্তে রানের চাকা ঘুরালেও নিস্তেজ ছিল লিটনের ব্যাট। ছক্কা মেরে ভালো শুরুর আভাস দিলেও পরের বলেই ওকসের ফাঁদে পড়ে এলবির শিকার হন লিটন (৭)। রিভিউ নিয়েও টিকতে পারেননি। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

শান্তও ফিরতে পারতেন দ্রুত। জোফ্রা আর্চারের বলে জেসন রয় ক্যাচ লুফে নিতে না পারায় বেঁচে যান শান্ত। দলীয় ৫১ রানে মার্ক উডের গতির কাছে পরাস্ত হন তামিম ইকবাল। এই গতির জবাব ছিল না তামিমের কাছে। হুট করে লাফিয়ে ওঠা বল সামলাতে ব্যর্থ হয়েছেন তামিম, ব্যাট-হাতে লাগার পর হলেন বোল্ড। তামিম ফিরেছেন ৩২ বলে ২৩ রান করে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না