,

ছাত্রী নির্যাতনে শাস্তি, ছাত্রলীগ নেত্রীসহ ৫ জনের আবাসিকতা বাতিল

news-image

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচজনের আবাসিকতা বাতিল করেছে হল প্রশাসন। তাদেরকে হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার হল প্রশাসন এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।

এর আগে হল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয় প্রভোস্টের কাছে। এতে নির্যাতনের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচজনকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হল প্রভোস্ট শামসুল আলম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হলের তদন্ত কমিটি দেওয়া প্রতিবেদন পর্যালোচনায় বসে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভা করেছি। এতে পাঁচজনের সংশ্লিষ্টতা পাওয়া তাদের আবাসিকতা বাতিল করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা খাতুন উর্মি, মীম ইসলাম,তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান।

এদিকে গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সেই প্রতিবেদনেও অভিযোগকারী ছাত্রীকে অমানুষিকভাবে নির্যাতনের তথ্য উঠে এসেছে। সত্যথা মিলেছে বিবস্ত্র ভিডিও ধারণের বিষয়েও। নির্যাতনের বর্ণনায় তদন্ত কমিটির সদস্যরাও বিব্রত হন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওই মোট ১১ পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে কমিটি। এরসঙ্গে শতাধিক পৃষ্ঠার সংযুক্তি দেওয়া হয়। তবে সেখানেও কোন সুপারিশ করা হয়নি। প্রতিবেদনের একটি কপি ইতোমধ্যেই হাইকোর্টে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না