,

জামাতুল হিন্দালের দুই জঙ্গি রিমান্ডে

news-image

বান্দরবান প্রতিনিধি : নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া ক্যাম্প থেকে র‌্যাব কর্তৃক আটককৃত ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সামরিক শাখা প্রধান মাসুকুর রহমান ওরফে রণবীর (৫০) ও তার সহযোগী আবুল বাসার মৃধাকে (৪৪) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৩ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার জিরো লাইনে অবস্থিত কোনারপাড়া ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সামরিক শাখা প্রধান মাসুকুর রহমান ওরফে রণবীর এবং তার সহযোগী বোমা তৈরি বিশেষজ্ঞ আবুল বাসার মৃধাকে আটক করে। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানার কাছে হস্তান্তর করা হয়।

এদিকে র‌্যাবের ধারাবাহিক বিভিন্ন অভিযানে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আরো ২৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বে আরো দুইজন মারা যায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট