,

ইছামতির বাঁধে ফাটল, ভাঙন আতঙ্ক

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীর বেড়িবাঁধের ১৫০ মিটার এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বাঁধের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফাটলের পরিমাণ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফাটল দেখা দেয়। এতে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।

এদিকে খবর পেয়ে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।

ইছামতি নদী পাড়ের বাসিন্দা ফেরদৌসী বেগম বলেন, পাশের সুশীলগাতি, কোমরপুর ও নাংলা সীমান্তে ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হয়। প্রতিবার বেড়িবাঁধ ভাঙলে কয়েক মাস আমাদের বাড়িঘরে পানি প্রবেশ করে। এভাবে যদি বারবার বেড়িবাঁধ ভাঙে তাহলে বসতবাড়ি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।

স্থানীয় বাসিন্দা খাইরুল আলম বলেন, বাঁধ ভাঙার আগে কার্যকর পদক্ষেপ নিলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু পাউবো কর্তৃপক্ষ বাঁধ ভেঙে গেলে ভাঙন কবলিত এলাকায় কাজ শুরু করেন।

দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল বলেন, ইতোমধ্যে বেড়িবাঁধের বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধ ভাঙার ভয়ে আতঙ্কিত এলাকাবাসী অন্যত্র অবস্থানের প্রস্তুতি নিচ্ছে।

দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান জাগো নিউজকে বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও কংক্রিটের ব্লক এবং ডাম্পিংয়ের জন্য জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সেকশন অফিসার (এসও) সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছি। ভাঙনের মাত্রা তীব্র হওয়ায় কংক্রিটের ব্লক এবং বালুভর্তি জিও ব্যাগ দিয়ে তা রোধ করা কষ্টসাধ্য।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা