,

৫ মাসেই হাফেজ ৯ বছরের শিশু

news-image

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি : মাত্র ৪ মাস ২৫ দিনে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে আব্দুল্লাহ বিন আবছার (আলিফ) নামে ৯ বছর বয়সী এক ছাত্র। আলিফ দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র।

আব্দুল্লাহ বিন আবছার (আলিফ) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মো. নুরুল আবছার সোহাগের ছেলে।

আলিফের বাবা মো. নুরুল আবছার সোহাগ বলেন, ‘আমি আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া চাই।’

মাদ্রাসার হিফয বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী সানী বলেন, ‘আব্দুল্লাহ বিন আবছারের (আলিফ) এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’

দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. ইব্রাহীম সরদার বলেন, ‘আল্লাহ্ তায়ালার অশেষ মেহেরবানিতে আমাদের মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিন আবছার (আলিফ) মাত্র ১৪৬ দিনে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি ছিল এক বিশাল অর্জন। এর জন্য আমি তার শিক্ষকদের ও অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।’

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান