,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছাপুরের পূর্ববিরোধের জেরে
প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য ওলি মিয়া(৫৫) নিহত হয়েছে। রোববার বিকাল সোয়া পাঁচটার দিকে উপজেলার ছলিমাবাদ ইউপির তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানায়, ওলি মেম্বার বাঞ্ছারামপুর পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। রোববার বিকালে তাতুয়াকান্দি নিজ গ্রামে যাওয়ার সময় প্রতিপক্ষ ইকবাল গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় সে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্হায় উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম বলেন, হামলায় নিহত ওলি মিয়া মুখে ও পায়ে আঘাতের চিন্হ রয়েছে। এ ঘটনায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা। বাকিদের ধরতে আমাদের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির