,

সাবেক ৪ সতীর্থকে সৌদিতে আমন্ত্রণ জানালেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতোমধ্যে ক্লাবের জার্সিতে তার অভিষেকও হয়ে গেছে। এরই মধ্যে সংবাদ মাধ্যম নতুন খবর চাউর হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের ৪ সাবেক সতীর্থকে সৌদি প্রো লিগের খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন সিআরসেভেন।

ম্যানইউতে খেলা রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার রাফায়েল ভারানে ও কাসেমিরো রোনালদোর এক সময়ের সতীর্থ ছিলেন। আর জাতীয় দলের সতীর্থ ও সাবেক ম্যানইউ সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ এবং রেড ডেভিলসদের ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইরকে আমন্ত্রণ জানিয়েছেন রোনালদো।

যদিও রোনালদো তার সাবেক সতীর্থদের সরাসরি সৌদি লিগের খেলার দেখার দাওয়াত দেননি। বরং তিনি ছুটিতে ঘুরতে আসার দাওয়াত দিয়েছেন। যদি সূচিতে মিলে যায় তাহলে- সৌদি লিগের ম্যাচ দেখার পাশাপাশি বন্ধু হিসেবে তার ম্যাচও দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, সৌদি লিগের ম্যাচ দেখে নিকট ভবিষ্যতে সৌদি প্রো লিগে বা সৌদি ক্লাব আল নাসরে চুক্তি করা যায় কিনা সেই প্রস্তাব দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির