,

পাগলা মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। এর আগে বিকেলে হাজেরা বেগম নামে এক নারী মারা গেছেন।

নিহতরা হলেন উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান ও একই এলাকার কিতাব আলী। অপর নিহত হাজেরা বেগম উপজেলার তারুটিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দেলদুয়ারের এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়া কৃষিকাজের জন্য এক জোড়া মহিষ কেনেন। গত রোববার একটি মহিষ দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। এ সময় লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামের মানুষের ওপর হামলা চালায়। পরে মহিষটিকে ধরতে গিয়ে দুই ঘণ্টায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। এর আগে গতকাল এক নারী মারা গেছেন। এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট