,

দখলদার যে দলেরই হোক, ছাড় নেই: সালমান এফ রহমান

news-image

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় যতগুলো প্রাচীন স্থাপত্য অন্যের দখলে আছে, তা পর্যায়ক্রমে সরকারকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেন, দখলদার যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি উদ্ধার হওয়া নবাবগঞ্জের কলাকোপা ব্রজ নিকেতন পরিদর্শনের সময় আজ সোমবার তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘আমি যখন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ব্রজ নিকেতন সর্ম্পকে জানতে চাইলাম, তারা জানালেন, এ নিয়ে অনেক মামলা আছে। আমি বললাম, মামলা থাকতে পারে কিন্তু আদালতের কোনো আদেশ আছে কি না বা তাদের নামে জমি দেওয়া হয়েছে বা ইনজাঙ্কশন আছে কি না। পরে সকল কাগজপত্র দেখে জানতে পারলাম, প্রথমে উনারা বাড়িটি দখল করে আদালতে মামলা করেন। আগে যারা জমিদার ছিলেন, তাদের কাছ থেকে বাড়িটি কিনেছেন বলে আদালতে রেকর্ড দেখিয়েছেন। কিন্তু আমরা যখন ভূমি রেকর্ড দেখলাম, তখন জানতে পারলাম বিষয়টি সত্য নয়।’

জানা যায়, ঐতিহ্যবাহী জজবাড়ি খ্যাত ব্রজ নিকেতনের বয়স প্রায় ২০০ বছর। গত ৩১ ডিসেম্বর ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বড় ভাই অবসরপ্রাপ্ত জেলা জজ খন্দকার আবুল হোসেনের কাছ থেকে জেলা প্রশাসন দখল মুক্ত করেন।

সালমান এফ রহমান বলেন, ‘আমি যখন বিষয়টি নিয়ে ঢাকা জেলা ডিসি এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলি, তাদের জিজ্ঞেস করলাম তারা কীভাবে সরকারি সম্পত্তি দখল করে আছেন। আমরা কেন তা ফেরত নিতে পারব না? পরে তাদের সহযোগিতায় ব্রজ নিকেতন উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে নবাবগঞ্জে দখল হওয়া প্রাচীন জমির তালিকা করা হয়েছে। মামলার অবস্থা বুঝে আমরা সকল প্রাচীন সম্পত্তি সরকারের হাতে তুলে দিব।’

এ সময় সালমান এফ রহমান নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন করেন। পরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শেখ কামাল আন্তঃস্কুল ও আন্তঃমাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, প্রত্নত্তত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান সামীম, দোহার সার্কেল এএসপি আরিফুর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহসভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, এম এ বারী বাবুল মোল্লা, ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তাবির হোসেন পাবেল, সাংবাদিক হালিমা আক্তার লাবন্য ভূঁইয়াসহ জেলা, উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না