,

দ্বিতীয়বার মা হচ্ছেন আলিয়া?

news-image

বিনোদন ডেস্ক : মেয়ে রাহার বয়স এখনো তিন মাস পার হয়নি। এর মধ্যেই বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা তিনি!

সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। এর মাঝেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিষয়টি সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানিয়েছে কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র। এ বিষয়ে এখনো মুখ খোলেননি আলিয়া ও রণবীর।

গত বছরের ১৪ এপ্রিল রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। তারপর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে মেয়ে রাহার জন্ম দেন আলিয়া। যদিও মেয়ের মুখ এখননো প্রকাশ্যে আনেননি তারা। আলোকচিত্রীদের বলা হয়েছে, কমপক্ষে দু’বছর বয়স পর্যন্ত রাহার ছবি না তুলতে।

অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মুহূর্তের জন্য বিরতি নেননি অভিনেত্রী। উল্টো একের পর এক কাজ করে গেছেন। হলিউডে ‘হার্ট অব স্টোন’ সিনেমার শুটিং করেছেন, ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার সেরেছেন। তবে রাহা আসার পর আপাতত নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।

সামনে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট