,

যে শর্তে মুক্তির অনুমতি পেল ‘শনিবার বিকেল’

news-image

বিনোদন প্রতিবেদক : অজানা কারণে দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডে আটকে ছিল মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। অবশেষে আজ শনিবার এটি দেশে প্রদর্শনের অনুমতি মিলিছে। তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শর্ত। কী সেই শর্ত? জানালেন সেন্সর আপিল কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।

তার ভাষ্য, ‘ছবিটি মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত হলো- “শনিবার বিকেল” ছবির শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। যেখানে লেখা থাকবে, এটি হোলি আর্টিজান সংশ্লিষ্ট কোনও ঘটনা অবলম্বনে নয়।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। তার ভাষ্য, ‘আমরা এখনও চিঠি পাইনি। তবে খবরে দেখলাম, “শনিবার বিকেল” মুক্তিতে আর বাধা নেই। খবরটা শুনে আমরা অত্যন্ত আনন্দিত। এখন চিঠির অপেক্ষায় আছি।’

অবশেষে মুক্তির অনুমতি পেল ‘শনিবার বিকেল’। তাহলে দেশের মানুষ কবে সিনেমাটি দেখবে জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘অবশ্যই বলিউডের “ফারাজ”র আগে অথবা একইদিন। অর্থাৎ ৩ ফেব্রুয়ারি।’

রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনারসহ অনেকেই।

এদিকে, আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’ নামের একটি সিনেমা। সেটিও নির্মিত হয়েছে হোলি আর্টিজানের ঘটনাকে ঘিরে। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার। ‘ফারাজ’র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে জাহান কাপুর। এতে আরও অভিনয় করেছেন যতীন সারিন, আমির আলি, জুহি বাব্বারসহ আরও অনেকে। সিনেমাটি নির্মাণ করেছেন হানসাল মেহতা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট