,

কর ফাঁকি দেওয়ার অভিযোগে আদালতে আনুশকা শর্মা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা আদালতের দ্বারস্থ হলেন। এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনুশকার বিরুদ্ধে। বিক্রয় কর সংক্রান্ত মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে একের পর এক নোটিশ জারি করেছে কর বিভাগ। সেই নোটিশের বিরুদ্ধেই গতকাল মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করেন আনুশকা শর্মা।

২০১২-২০১৬ এই চার অর্থবছরে বিক্রয় করের হিসাব নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কর বিভাগের দাবি, কর বাকি আছে আনুশকা শর্মার। আর এই অভিযোগে অভিনেত্রীকে নোটিশ পাঠায় কর বিভাগ। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টে আবার আবেদন জানান আনুশকা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আদালতে মোট চারটি আবেদন জানান আনুশকা। যার মধ্যে আজ দু’টি আবেদনের শুনানি হয়েছে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বিক্রয় কর বিভাগকে জবাব দিতে বলেছেন বিচারপতি নিতিন জামদার ও অভয় আহুজার ডিভিশন বেঞ্চ। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিন এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন আনুশকা শর্মা। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত শেষ সিনেমা ‘জিরো’। মা হওয়ার পর ‘চাকদা এক্সপ্রেস’-এর মাধ্যমে কামব্যাক করছেন এই অভিনেত্রী। ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি। কিছুদিন আগে কলকাতায় সিনেমাটির শুটিং করেন। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট