,

২৭ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম রেদওয়ান

news-image

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : দেশের ২৭ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম হয়েছে কুমিল্লার রেদওয়ান হোসেন। নূরানী তালিমুল কোরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম হয় সে।

রেদওয়ান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতোলা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির এই ছাত্রকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ সোমবার প্রতিষ্ঠানের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

জানা যায়, নূরানী তালিমুল কোরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় মাদ্রাসা থেকে ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দেশের ২৭ হাজার শিক্ষার্থীর মধ্যে রেদওয়ান হোসেন ৬০০ নম্বরের মধ্যে ৫৯৮ পেয়ে প্রথম হয়। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সফল হওয়ায় ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নূরানী তালীমুল কোরআন বোর্ডের সদস্য ও কুমিল্লা জেলার অর্থ সম্পাদক মাওলানা মো. নূরুল ইসলাম ফয়েজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ইদ্রিস, হাফেজ জাহাঙ্গীর আলম, নূরনী বিভাগের প্রধান মাওলানা ফখরুল, মাসটার শহীদ উদ্দিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর