,

হাসপাতালের জরুরি বিভাগে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসা কর্মকর্তাকে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা সেবা বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।

ছিনতাইয়ে জড়িত থাকার সন্দেহে আজ বেলা আড়াইটার দিকে দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রনি ও ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি মহল্লার ইমরান হোসেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম আজাদ হাসপাতালের জরুরি বিভাগের পাশের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত ওই কক্ষে ঢুকে পিস্তল ও ধারালো ছুড়ি ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। এ সময়৥ তারা আজাদকে তার কক্ষের বাইরে থেকে আটকে দিয়ে চলে যান। পরে তিনি চিৎকার করলে হাসপাতালের অন্য কর্মকর্তা-কর্মচারীরা এসে তাকে উদ্ধার করেন।

এদিকে ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত হয় থানা-পুলিশের একটি টহল দল। এসময় পুলিশ আজাদকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীদের পিছু নিয়ে কিছুদুর এগিয়ে যায়। এ সময় ছিনতাই হওয়া ফোনে কল দিলে তা বেজে ওঠে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যে সেখানে পুলিশ পৌঁছে যায়। পুলিশ জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট