,

রূপালী ব্যাংক কর্মকর্তার ১১ বছরের কারাদণ্ড

news-image

নোয়াখালী প্রতিনিধি : অর্থ আত্মসাতের মামলায় রূপালী ব্যাংকের লক্ষ্মীপুরের পোদ্দার বাজার শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার আবদুল লতিফ ভূঁইয়ার ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুটি ধারায় ১৭ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার বিকেলে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ধামতি গ্রামের বাসিন্দা।

দুদক সূত্রে জানা গেছে, আসামি আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখায় কর্মরত ছিলেন। নিজের কর্মকালের বিভিন্ন সময় দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকা আত্মসাত করেন লতিফ। এর মধ্যে ২০০৩ সালে এক বছরেই গ্রাহকের ৩৩টি এন্ট্রির মাধ্যমে ১৫ লাখ ৪৩ হাজার ২৭ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ২০১১ সালে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি দুদকের সাবেক সহকারী পরিচালক নুরুল হুদা তদন্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

দুদক নোয়াখালীর পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর থেকে আসামি এখনো পলাতক রয়েছেন। আত্মসাতের মামলায় সাবেক এ প্রিন্সিপাল অফিসারকে দণ্ডবিধি ৪০৯ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় আরও ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ১ লাখ টাকা অর্ধদণ্ড দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির