,

সৌদিতে পাকিস্তানের সেনাপ্রধান

news-image

অনলাইন ডেস্ক : দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনিম। তিনি সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাসহ দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সিওএএস সৌদি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দেশের সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে।

এদিকে সৌদির প্রেস এজেন্সি জানিয়েছে, সৈয়দ আসিম মুনিম এবং সৌদির প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের রিয়াদে বৈঠক হয়েছে।

প্রিন্স খালিদ বিন সালমান এক টুইট বার্তায় জানান, আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিয়েছি। দ্বিপাক্ষিক সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক পর্যালোচনা করেছি এবং আমাদের সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

গত বছরের নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন মুনিম। খবরে বলা হয়েছে, সৌদি সফরের পর মুনিম সংযুক্ত আরব আমিরাতে যাবেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা