,

আসুন একসঙ্গে নির্বাচনি লড়াই করি : বিএনপিকে ওবায়দুল কাদের

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করি।

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনকে সামনে রেখে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। সামনে দেশের জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।’
বিএনপির প্রতি আহ্বান রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বর্তমানে চলমান সংকটের মধ্যে নতুন করে সংকট সৃষ্টি না করতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করছি আপনারা (বিএনপি) আর নতুন করে কোনো সংকট তৈরি করবেন না। আাগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করি।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তারা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না