,

গাইবান্ধায় এবার ভোটকেন্দ্রে ডাকাত নেই: ইসি রাশেদা

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘কঠোর নিরাপত্তা বলয়ে গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ চলছে। যেকোনো অনিয়ম ও অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। আমরা গতবারের মতো এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট মনিটরিংয়ের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা বলেন, ‘গত ১২ অক্টোবর এই আসনে অনিয়মের কারণে ভোট বন্ধ করা হয়েছিল। আজ পুনর্ভোট হচ্ছে। সেই ভোটে আমরা ঢাকা থেকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি, ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখামতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এ পর্যন্ত গতবারের কোনো সিচুয়েশন দেখতে পাচ্ছি না।’

তিনি বলেন, ‘ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন এবং ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। সেখানে অন্য লোকের ভোট দেওয়ার বিষয়টি এখনো আমাদের চোখে পড়েনি।’

রাশেদা খানম আরও বলেন, ভোট শুরুর প্রথম কয়েক ঘণ্টায় ভোটার উপস্থিতি ১০ শতাংশের মতো। প্রচণ্ড শীত, আবার চরাঞ্চল খুবই দুর্গম জায়গা। এজন্য এখন পর্যন্ত উপস্থিতি একটু কম।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়ম চিত্র সামনে এলে ভোট চলাকালেই নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ