,

লঞ্চে ২ কিশোরীকে ধর্ষণের অভিযোগে লস্কর গ্রেপ্তার

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : লঞ্চের স্টাফ কেবিনে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে লঞ্চের লস্কর মফিজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ঘোষেরহাট লঞ্চ ঘাটে জাহিদ-৭ লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মফিজ দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় আজ এক ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মফিজকে আসামি করে দুলারহাট থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতে গত ৩০ অক্টোবর ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ঢাকাগামী জাহিদ-৭ লঞ্চের ডেকে বিছানা করে বসেন ভুক্তভোগী দুই কিশোরী। সন্ধ্যায় লঞ্চের লস্কর মফিজ তাদের বলেন ডেকের ও কেবিনের ভাড়া একই। আপনারা কেবিনে থাকতে পারেন। মফিজের কথায় দুই কিশোরী ইঞ্চিন রুমের পাশে লঞ্চ স্টাফদের নিচের কেবিনে প্রবেশ করেন। রাত ১২টায় মফিজ উপরের কেবিনে প্রবেশ করে কাঠের পাটাতন সরিয়ে নিচের কেবিনে ডুকেন। পরে ছুরি হাতে নিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই দুই কিশোরীকে ধর্ষণ করেন। সকালে লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছালে দুই কিশোরী লঞ্চ থেকে নেমে নারায়নগঞ্জের একটি মহিলা মেসে উঠেন। তবে ভয়ে তারা এ ঘটনাটি পরিবারের কাউকে বলেননি।

ঘটনার দুই মাস পর ভুক্তভোগী এক কিশোরীর গর্ভধারনের বিষয়টি ধরা পরে। পরে বিষয়টি কিশোরীর বাবাকে জানালে তিনি আজ দুলারহাট থানায় এসে মফিজকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলা আমলে নিয়ে পুলিশ অভিযুক্ত মফিজকে গ্রেপ্তার করে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, এ ঘটনায় এক কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত লঞ্চের লস্কর মফিজকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না