,

মির্জা ফখরুল-আব্বাসের জামিন চেম্বার আদালতে স্থগিত

news-image

অনলাইন প্রতিবেদন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এ আদেশ দেন।

আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ফখরুল-আব্বাসের জামিন বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। ওইদিন পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে তাদের।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান আইনজীবী জয়নুল আবেদীন আবেদন এ তথ্য জানিয়েছেন।

তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা হাইকোর্ট বিভাগে জামিন আবেদন করেছিলাম। আদালত উভয়পক্ষকে শুনে ৬ মাসের জামিন মঞ্জুর এবং রুল ইস্যু করেছিলেন। এখনও সেই আদেশ ওই আদালতেই আছে। আমি জীবনে কখনো শুনিনি, সরকারপক্ষ সংবাদপত্রের সামনে বলে আমরা ক্ষুব্ধ হয়েছি। সরকার কিন্তু সবার।

জয়নুল আবেদীন বলেন, একটি মিস কেস পেন্ডিং থাকা অবস্থায় আমরা এখানে জামিন আবেদন করেছি। আমাদের কাছে যথেষ্ট জবাব থাকার পরও আমরা যখন জবাব দিতে শুরু করেছিলাম, আদালত আর এ বিষয়ে না শুনে আগামী ৮ জানুয়ারি পূর্ণ আদালত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী