সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে মাসের পণ্য কিনলে সিন্ডিকেট হতে পারে: বাণিজ্যমন্ত্রী

news-image

অনলাইন প্রতিবেদন : বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভাশেষে তিনি এ অনুরোধ রাখেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজ সাতটি ইস্যু নিয়ে কথা হয়েছে। চিনির মজুত পরিস্থিতি ভালো। তবু দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, রোজা শুরু হওয়ার প্রথম সাত দিন পণ্য কেনায় যে উপচেপড়া ভিড় থাকে, তা দরকার নেই। সবাই ভাবে এক মাসের পণ্য কিনবেন, তার দরকার নেই।

একসঙ্গে মাসের পণ্য কিনলে সিন্ডিকেট হতে পারে। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।

বাজার ব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, অনেক সময় ছোট সংকটকে আমরা বড় করে দেখি। আমাদের ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে। তারা পুরো রমজান মাঠে থাকবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে।

সাংবাদিকদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান শুরুর সাত দিন আগে ক্রেতারা যে বাজারে হুমড়ি খেয়ে পড়েন, সেটি একটু কাইন্ডলি আপনারা (সাংবাদিক) দেখুন। তাদের বলুন, এর দরকার নেই। কারণ দোকানে আছে ১০০ কেজি মাল, যখন ১০ জন ক্রেতা একসঙ্গে গিয়ে প্রত্যেকে ১০০ কেজি করে কিনতে চায় তখন মনে হয় সংকট, যেটা আর্টিফিশিয়াল (কৃত্রিম)।
তিনি বলেন, এক মাসেরটা রেগুলার কিনলে পরে এ চাপ হয় না। এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। আমরা সবসময় লক্ষ্য করছি রমজানের প্রথম সাত দিনই বেশি ক্রাইসিস। কারণ রমজানের আগে থেকে সাত দিনের পণ্য কিনে নিলে পরের ৭-৮ দিন চলে যায়। তখন দেখা যায় বাজার স্বাভাবিক হয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী