,

চিকিৎসার টাকা চাওয়ায় মাকে পেটালেন ছেলে!

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ছেলের কাছে চিকিৎসা ও ভরণপোষণের টাকা চাওয়ায় মরিয়ম বেগম (৫৬) নামের এক মাকে বেধড়ক মারপিট করেছে ছেলে। মারধরে আহত মা গতকাল সোমবার সকালে রাজবাড়ী থানায় মামলা করেছেন।

ওই মামলায় মরিয়মের ছেলে গফুর শেখ ওরফে সুজাতকে (৩৬) গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সুজাত রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা।

মরিয়ম বেগম জানান, তিনি নানা রোগে অসুস্থ। অর্থের অভাবে বিনা চিকিৎসায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যে কারণে তিনি ছেলে সুজাতের কাছে বিভিন্ন সময় ভরণপোষণের অর্থ চেয়ে আসছেন। তবে সুজাত এতে কোনো কর্ণপাত করেন না। গত রোববার দুপুরে তিনি সুজাতের কাছে টাকা চান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় মাকে বেধড়ক মারপিট করে গলা চেপে ধরে হত্যাচেষ্টা চালান ছেলে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এসে মরিয়মকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসা নেন।

ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজবাড়ী থানায় মামলা করেছেন বলেও জানান মরিয়ম বেগম।

এ বিষয়ে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মরিয়ম বেগমের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামি সুজাতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির