,

আলোর মুখ দেখল এটিএম শামসুজ্জামানের কাজ

news-image

বিনোদন প্রতিবেদক : বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান না ফেরার দেশে পাড়ি জমান ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি। গুণী এই অভিনেতার মৃত্যুতে কেঁদেছিল পুরো দেশের মানুষ। অথচ তিনি আজও বেঁচে আছেন তার কাজ দিয়ে। পর্দায় প্রায়ই তাকে পাওয়া যায় নানা চরিত্রে।

তেমন একটি কাজ। গাজীপুরের পুবাইলের ভাদুন গ্রামে ২০১৪ সালে তিনি শুটিং করেছিলেন ‘এবার জমবে খেলা’ নাটকে। কিন্তু নানা জটিলতার কারণে আলোর মুখ দেখেনি নাটকটি। অবশেষে ৮ বছর পর সেই অপেক্ষার অবসান হলো।

গতকাল রোববার থেকে প্রচার হচ্ছে এটিএম শামসুজ্জামান অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘এবার জমবে খেলা’। এতে তিনি অভিনয় করেছেন চেয়ারম্যানের চরিত্রে। ২৬ পর্বের মেগা ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সঞ্জয় রাজ ও শামীম আল জাবের। আর রচনা ও প্রযোজনায় আছেন মাসুদ আলম।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, আহসানুল হক মিনু, শাহেদ শরিফ খান, আহসান হাবীব নাসিম, রুনা খান, মুক্তি, অহনা, সাঈদ বাবু, শেলী আহসান, সায়েকা জামান, শিরিন আলম, সফিক খান দিলু, আশরাফ কবির, প্রয়াত আরিফ আল মামুন, সালাহ উদ্দিন মাহমুদসহ অনেকে।

নির্মাতা জানান, গতকাল থেকে সপ্তাহে ৫ দিন রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এটি প্রচার হচ্ছে চ্যানেল নাইনে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯