,

কিয়েভে রাতজুড়ে রুশ হামলা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে আজ সোমবার অঞ্চলটি বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে। কিয়েভের মেয়র এ মন্তব্য করেছেন। খবর সিএনএনের।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেন, শহরের জ্বালানি স্থাপনায় হামলায় চালায় রাশিয়া। এতে বিদ্যুৎ সরবরাহের স্থাপনার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে শহরের পানি সরবরাহের ব্যবস্থা এখনো স্বাভাবিক আছে বলে জানান তিনি।

সম্প্রতি ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বাড়িয়েছে রুশ বাহিনী। এতে ইউক্রেনের অনেক অঞ্চলেই অন্ধকার নেমেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩১৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯